ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে যুবকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (৩৫) নামে এক যু্বকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।


শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বালিপাড়া-নান্দাইল ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া গফরগাঁওয়ের ঘাগড়া ইউনিয়নের খামার এলাকার সাইফুল ইসলামের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘাগড়া থেকে সুমন মিয়া মোটরসাইকেলে ত্রিশালের বালিপাড়া হয়ে নান্দাইল যাচ্ছিলেন। পথিমধ্যে বালিপাড়া-নান্দাইল ব্রিজের ওপরে যেতেই বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন মিয়া মারা যান।


এ ঘটনায় আহত হন আরও একজন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।


এ বিষয়ে নান্দাইল থানার এসআই মো. সবুর মিয়া বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে নেয়ার আবেদন করায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑